ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় উপজেলার মাগুরখালী ইউনিয়নের সুখ নদীর ওপর বাঁশ-কাঠের সাঁকোটি আট বছর আগে ভেঙ্গে পড়ে। অবশেষে গ্রামবাসীর চাঁদার টাকায় সাঁকোটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ভোগান্তি কমেছে ওই এলাকার ৭ওয়ার্ডের কয়েক হাজার মানুষের। জানা গেছে, উপজেলার মাগুরখালী ইউনিয়ন পরিষদের কাছে মাগুরখালী ও পশ্চিম পাতিবুনিয়ার সংযোগ সড়কে সুখ নদী। ৪০বছর আগে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তৎকালীন মাগুরখালী ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত অতুল কৃষ্ণ সানা এই সুখ নদীর ওপর একটি কাঠের ব্রীজ নির্মাণ করেন। পরবর্তী সময় সংশিষ্ট ইউপি চেয়ারম্যান প্রয়াত কার্ত্তিক চন্দ্র মন্ডল ওই ব্রীজটি সংস্কার করেন। এরপর ওই ব্রিজটি ভেঙ্গে পড়ায় মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় ইউটি চেয়ারম্যানকে বার বার জানানো হলেও তিনি সাঁকোটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। গ্রামবাসীর অভিযোগ উপজেলা নির্বাচনের সময় গ্র“পিং- এর কারণে গত পাঁচ বছরেও ভাঙ্গা সাঁকোটি সংস্কার করা হয়নি। ফলে স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এলাকার সাধারণ মানুষ। অবশেষে মঙ্গলবার বিকেলে গ্রামবাসী চাঁদা তুলে সুখ নদীর ওপর সাঁকো নির্মাণ কাজ সমাপ্ত করেন। পার-মাগুরখালী গ্রামের কানাই লাল সরদার, কৃষক কালিদাস মন্ডল ও সুভাষ মন্ডল বলেন, মাগুরখালী ইউনিয়নটি হিন্দু অধ্যুষিত দুর্গম এলাকায়। এখানে প্রায় ৮০ ভাগ মানুষ আ’লীগের সাথে যুক্ত। ভাঙ্গা ব্রিজ সংস্কার হওয়ায় ইউনিয়নের সাতটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও প্রয়াত ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র মন্ডলের ভাই সুজিৎ চন্দ্র মন্ডল বলেন, নিজ অর্থায়নে এবং এলাকার সুধীজনের আর্থিক সহায়তায় সাঁকোটি নির্মাণ হওয়ায় এলাকার সকল শ্রেণী পেশজীবি মানুষ খুশি। পূর্বের ন্যায় সুখ নদী ওপর সাঁকো দিয়ে মানুষ সুন্দরভাবে চলাচল শুরু করেছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














