ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মশিউর রহমান ডুমুরিয়ায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি(এসআরডিআই অংগ)’র গবেষণা পট, সার সুপারিশ কার্ড ও মৃত্তিকা জরিপ কার্যক্রম পরিদর্শন করেন। মঙ্গলবার দিনব্যাপী এই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ডুমুুরিয়া সদর, গুটুদিয়া, আটলিয়া, বরাতিয়া, মাগুরাঘোনা, খর্নিয়া এলাকায় পটল, কাকরোল, কচুরমুখি তে ও বিভিন্ন দর্শনীয় স্থানে জনগণের জন্য উন্মুক্ত স্থানে টানিয়ে রাখা সার সুপারিশ কার্ড পরিদর্শন করেন। এসময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি(এসআরডিআই অংগ)’র প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না এবং কৃষক আব্দুর রহমান গাজী, বিশ্বজিৎ ঘোষ ও সুশান্ত ঘোষসহ এলাকার কৃষক এবং কিষানীগণ উপস্থিত ছিলেন। উপ-সচিব মোঃ মশিউর রহমান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি(এসআডিআর অংগ)’র কার্যক্রম দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














