স্টাফ রিপোর্টার : যশোরের চিহ্নিত চোর চক্রের তিন সদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের রিমান্ডের আবেদনের প্রেেিত এ আদেশ দেন। আসামিরা হলেন, শহরের শংকরপুর চোপদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে আলমগীর হোসেন, ঘোপ জেলরোড বেলতলা এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে আলমগীর কবীর খোকন, গোপালগঞ্জ জেলার হরিদাসপুর আড়পাড়া গ্রামের মজিবর সরদারের ছেলে মানিক সরদার।আসামিদের মধ্যে আলমগীর হোসেনের একদিনকরে ও বাকি দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।এছাড়া এদিনে চোরচক্রের আরেক সদস্য বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আব্দুর রহিমের ছেলে হাসানের রিমান্ড আবেদন না মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, আসামিরা যশোর শহরের বিভিন্ন এলাকায় সুযোগ বুঝে সোনার গহনা, মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা চুরি করাই তাদের পেশা। পুলিশ লাইন স্কুলের পাশের এক পুলিশ সদস্যের বাড়িতে গত মে মাসে দেড়লাখ টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরি করে। এঘটনায় অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় মামলা হয়। এছাড়া ২০২০ সালের ডিসেম্বরে টিবি কিনিক এলাকায় ডাক্তার ইসরাত জাহান অমির ভাড়া বাড়িতে চুরি হয়। এসময় ২১ লাখ টাকার গহনা ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়। অজ্ঞাত আসামি করে থানায় মামলা করে অমি। পুলিশ এদুই চুরি মামলার তদন্তের সময় চোর চক্রের এ চার আসামিকে আটক করে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে আরো কয়েক সদস্যকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া সোনা ও নগদ টাকা। পরে পুলিশ তাদেরকে এদুই মামলায় আটক দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন জানান। আদালত বুধবার পৃথক এ দুই মামলায় রিমান্ড শুনানী শেষে তিনজনের রিমান্ড মঞ্জুর করেন ও একজনের রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














