নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ার একটি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী শেখ আহাদুজ্জামান আহাদ (৪২) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহাদ উপজেলার ইতনা গ্রামের আকবর শেখ ওরফে আকু শেখের ছেলে এবং ইতনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ২০০৮ সালে ইতনা গ্রামের বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য মফিজ শেখ (৩৪) হত্যা মামলার আসামী। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রাম থেকে তাকে আটক করে এবং রাতেই জেল হাজতে প্রেরন করে। মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের রোকনউদ্দীন শেখের ছেলে বিডিআর সদস্য মফিজ শেখকে ২০০৮ সালে ১৮ ফেব্রুয়ারী রাতে সন্ত্রাসীরা খুন করে মাঠের মধ্যে লাশ ফেলে রাখে। এ ঘটনায় তার ছোট ভাই হাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ( মামলা নং ১৬ তারিখ ২০.২.২০১৮)। মামলাটি প্রথমে লোহাগড়া থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্তভার ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ তদন্ত শেষে আ‘লীগনেতা আহাদসহ ১২ জনকে আসামী করে চার্জশীট দেয়। কিন্তু ডিবি পুলিশের তদন্তের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি দিলে নড়াইলের আমলী আদালত বাদীর নারাজি গ্রহন করে, অধিকতর তদন্তের জন্য নড়াইল জেলা পুলিশের ওপর দায়িত্ব অর্পণ করেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ওই ১২ জনকেই আসামী করে পূনরায় চার্জশীট দেন (যার নং ১৪৮ তারিখ ৯.৬.২০২১)। মামলার চার্জশীটভুক্ত ১২ আসামীর মধ্যে ঠান্ডু শরীফ, রজো শরীফ, হিরাঙ্গীর, ইউসুফ শেখ, সাহেব শেখ জামিনে আছে। এছাড়া আসামী তবি শেখ, ধলু শেখ, লিয়া শরীফ, মাবু শেখ, বাবু শেখ পলাতক রয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, বুধবার পলাতক আসামী আহাদুজ্জামান আহাদকে ইতনা এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














