জসিম উদ্দিন, শার্শা : বেনাপোল দিয়ে ভারত থেকে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যের চাহিদা বেড়েছে। ফলে রেল কর্তৃপ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন দ্রুত সময়ে বেনাপোলে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করলে ভারতের সঙ্গে বাড়বে আমদানি বানিজ্য। রেলপথে আমদানির চাহিদা বাড়লেও বিট্রিশ আমলের তৈরি জরাজীর্ণ রেলপথে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল দুই দেশের আমদানি বাণিজ্য। রেল পথে আমদানি বাণিজ্য বেড়ে যাওয়ায় রেলের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে রেল কতৃপ। কন্টেইনার টার্মিনাল নির্মাণ হলে ভারতের সঙ্গে বাড়বে আমদানি বাণিজ্য। তেমনি বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকিও কমবে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের ১২টি বন্দর দিয়ে রেল ও স্থলপথে আমদানি, রফতানি বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে একমাত্র বেনাপোল বন্দর দিয়েই স্থল এবং রেলপথে আমদানি বাণিজ্য শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়ে থাকে। সড়ক পথে আমদানি রফতানি বাণিজ্যের েেত্র কিছুটা অবকাঠামো উন্নয়ন হলেও রেলপথের তেমন একটা উন্নয়ন হয়নি। ব্যবসায়ীরা বলছেন আমদানি বানিজ্যের গতি বাড়াতে হলে বেনাপোলে কন্টেইনার টার্মিনাল নির্মাণ জরুরী। রেল পথে সব ধরণের পণ্য আমদানির সুযোগ থাকায় সকলে ঝুঁকছেন রেল পথে। চলতি বছরে সরকার রেল ভাড়া বাবদ রাজস্ব পেয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকা। বেনাপোল বন্দর ব্যবসায়ী আজিম উদ্দিন গাজী জানান, দুই দেশের রেল পথের অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। রেল থেকে পণ্য লোডআনলোড করতে সুবিধা বেশি। দ্রুত সময়ে রেল পথ দিয়ে ভারত থেকে পন্য আনা যায় যে কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন রেল পথে। বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, ব্রিটিস আমলের জরাজীর্ণ রেল পথটি বর্তমান সরকার নিউ মডেল করে তৈরি করছে। রেল পথে দ্বিগুন বেশি ভারত থেকে আমদানি করা যাবে। এতে বাংলাদেশ সরকারও বেশি বেশি রাজস্ব পাবে। বেনাপোল রেলস্টেশন সেকেন্ড মাস্টার পারভিন খাতুন বলেন, জরাজীর্ণ রেলপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় একটি কার্গো রেলবন্দরে প্রবেশ করলে আরেকটি ভারত থেকে ঢুকতে পারত না। এতে সময়মতো পণ্য পরিবহন ব্যাহত হতো। উন্নয়ন কাজ শেষ হলে এপথে বাণিজ্য যেমন বাড়বে, তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। দেশের বৃহত্তর স্থলবন্দরে রেলের অবকাঠামো উন্নয়নের কাজ অচিরেই শুরু করে ভারতের সাথে আমদানি বাণিজ্যের কাজ সম্প্রসারণ ঘটাবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















