কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রবীণ শিক্ষক মোঃ ওয়ালিউল্লাহ (৬৫) এর মৃত্যু হয়েছে। গতকাল ২৬ জুন সকাল ৯টার দিকে দীর্ঘ ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে করোনা থাবার কাছে অবশেষে পরাজিত হয়েন এই অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ্। পারিবারিক সূত্রে জানা যায় ৩দিন জ্বর ভোগের পর করোনা উপস্বর্গ নিয়ে গত সোমবার শিক্ষক ওয়ালিউল্লাহ প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা সংকটের কারনে তাকে গত বুধবার খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও শয্যা সংকটের কারনে তাকে তাৎক্ষনিক ভাবে খুলনা করোনা ডেডিকেটেড ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালে আইসিইউ বেড না থাকায় সাধারন জোনেই তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একপর্যায়ে উপযুক্ত চিকিৎসা ছাড়াই তিনি গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্বীয়, গুনগ্রাহী রেখে গেছেন। তার সাবেক বাড়ী উপজেলার রামনগর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ সদরে ফুলতলা মোড়ে স্থায়ী ভাবে বসবাসরত ছিলেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














