কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার ৪ সন্তানের জননী জরিনা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত বুধবার থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জরিনা বেগম উপজেলার আড়পাড়া গ্রামের আরশেদ গাজীর স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন নিখোঁজ নারীর বড় ছেলে হাফিজুর রহমান। হাফিজুর রহমান জানান, তার মা কাপড়ের ব্যবসা করতেন। গত বুধবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার পোড়াদাহ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেছি। কোথাও পাইনি। মায়ের মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তার মায়ের পরনে একটি কালো বোরখা ও হাতে ব্যাগ ছিল। যদি কেউ তার মায়ের খোঁজ পান তাহলে ০১৭৪৭-৫০৫৩১২ এই মোবাইল নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ নারীকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















