কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার সদর উপজেলার গান্না, মধুহাটি, সাধুহাটি, মহারাজপুর, পাগলাকানাাই ইউনিয়নে কয়এক হাজার জমিতে আমের চাষ হচ্ছে। সরজমিনে চোরকোল,বাজার গোপালপুর,ঝপঝপে পাড়া,বিশ্বাসের আমের বাগান কাশিমপুর গ্রামে হাজার হাজার কৃষকের আম বাগানে আম বিক্রি না হওয়ার কারনে আম পচে নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ঘন ঘন বৃষ্টিতে আম্রপলি আমে পোকা হয়ে যাচ্ছে। তারপর ঝিনাইদহের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় দূর দূরান্ত থেকে আমের ব্যাপারী আসতে পারছে না। আসতে না পারায় এবং আমের ব্যাবসায়ীরা খুচরা ক্রেতাদের কাছে আম পৌছে দিতে না পারায় আজ কৃষকের এই বেহাল দশা। আম চাষী রবিউল, মুকুলের সাথে কথা হয়। তারা বলেন আমরা এনজিও থেকে লোন নিয়ে,ধার, দেনা করে আম চাষ করেছি এখন এদের টাকা কি ভাবে শোধ করবি ভাবছি। একজন আম চাষীকে তার পঁচা আম দেখে বেহুশ হয়ে পড়ে। তাকে অনেকে ধরে মাথায় পানি দিতে দেখা যাই। আম চাষী নজরুল বলেন বছরের একটিবারের এই ফলনে কৃষকের সচ্ছলতা ফিরে আসে কিন্তু লক ডাউনে আম বিক্রি না হওয়ায় আজ আমাদের বেহাল দশা। হাটে বাজারে দেখা যাই খুচরা আম বিক্রি হচ্ছে ১৫, ও ২০ টাকা কেজি দরে। এদিকে আবার সোমবার থেকে কঠোর লক ডাউন আম বাগান থেকে বিক্রি করতে না পারলে আম বাগানেই পঁচে নষ্ট হয়ে যাবে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














