স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের শক্ত প্রস্তুতি হাতে নিয়েছে। ২৩ জুন হতে সাধারণ মানুষের চলাচল কার্যক্রমের সরকারি বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বিধি নিষেধের প্রথম দিনে পৌর সদরে করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এলাকা সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রকৃতপে বিধি-নিষেধের বাস্তবায়ন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। বর্তমানে তিনি উপজেলা পরিষদের চেয়াররম্যান, পৌরসভার মেয়র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছেন। কমিটিতে প্রত্যেক গ্রাম বা মহল্লার সদস্যরা থাকবেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। উপজেলাবাসী জরুরী স্বাস্থ্য সেবা পেতে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্স বা কমিউনিটি কিনিক’র স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা, জরুরী ত্রাণ সেবা ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারীদের সৎকার বা দাফন চক্রান্ত সহযোগীদের জন্য আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে থানার পুলিশ প্রশাসনও।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















