যশোর ডেস্ক : অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পেতে দেশের ৭৭ লাখের বেশি ব্যক্তি নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সংসদের কার্যক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। আনিসুল হক বলেন, “এনআইডি অনলাইন সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সামগ্রিক সেবা সহজীকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থ্যে ফেস ডিটেকশন এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।” এনআইডি সেবা ঠিকভাবে দিতে উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “এই পদ দুটিতে নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে।” এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। ৩২০০ ইউপিতে আর্সেনিক স্ক্রিনিং চলছে ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, “দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭টি উপজেলার এক হাজার ২৯০টি ইউনিয়নের প্রায় দুই লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে এক লাখ ২০ হাজার নলকূপ স্থাপিত হয়েছে।” এছাড়াও ৫৪টি জেলার ৩৩৫টি উপজেলার তিন হাজার ২০০ ইউনিয়নে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৬টি ওয়ার্ডে প্রায় ২০০টি প্রতিষ্ঠান ভ্যান সার্ভিসের মাধ্যমে গৃহস্থালী ময়লা আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। এেেত্র সিটি করপোরেশন বার্ষকি বা মাসিক কোনো বিল আদায় করছে না।” ইপিজেডে কাজ করছেন চার লাখ ৩২ শ্রমিক দিদারুল আলমের প্রশ্নের জবাবে সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা- ইপিজেডে ৪৬০টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। এতে চার লাখ ৩১ হাজার ৮৫৮ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। তিনি জানান, সরকার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইু খামারের এক হাজার ৮৩২ দশমিক ২৭ একর জমিতে রংপুর ইপিজেড, যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের অন্তর্গত চেঙ্গুটিয়ায় যশোর ইডিজেড, পটুয়াখালী সদর উপজেলার পচা কোড়ালিয়া মৌজায় একটি ইপিডেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। বিএনপির জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, দেশের ৪৭টি জেলার ১৩৮টি উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাভুক্ত রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা এই কর্মসূচির আওতাভুক্ত হবে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














