অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন। গত রোববার রাতে পুলিশ অভিযুক্ত মান্নান বিশ্বাস (৪৫) কে আটক করেছে। আটক মান্নান বিশ্বাস উপজেলার সাভারপাড়া গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে। মামলা সুত্রে জানা গেছে, গত ১৭ জুন ওই শিশু ও তার ভাই বাড়ির পাশে খেলা করছিল। এসময় সাভারপাড়া গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে মান্নান বিশ্বাস তাদের আম বাগানে নিয়ে যায় এবং ছেলেটিকে মাছ ধরার জন্য দুরে পাঠিয়ে দেয়। এরপর ওই শিশুর প্যান্ট খুলে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা শিশুটির ভাই দেখে ফেললে তাকে টাকা দিয়ে না বলার জন্য বলে। গত ১৯ জুন দুই ভাই বোনের মধ্যে গোলযোগ হলে বিষয়টি তার মাকে জানায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে মান্নান বিশ্বাস তাদের পরিবারকে হুমকি দেয়। গত রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করলে পুলিশ রাতেই মান্নান বিশ্বাসকে আটক করে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) শামিম হাসান বলেন,‘ সাত বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগে মান্নান বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করে আজ(গতকাল) জেলহাজতে প্রেরণ করেছি। ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য যশোর ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করব।’
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















