আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির হাতে ৫ জন আটক হয়েছেন। সোমবার দুপুরে মহেশপুরের লেবুতলা ও জীবননগর উপজেলার করিমপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লেবুতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে বাংলাদেশী নাগরিক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামের মোঃ নুরুল আলমের ছেলে মোঃ আব্দুর রহিম (২২) কে আটক করা হয়। অন্যদিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার করিমপুর বাজার থেকে বাংলাদেশী নাগরিক মাগুড়া জেলার সদর থানার দণি শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩) কে আটক করা হয়। তারা সবাই বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














