লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণিপেশার দরিদ্রদের সরকারি বরাদ্দের নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার সকালে সহ গত সপ্তাহে চেয়ারম্যান নীনা ইয়াসমিন দরিদ্রদের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করেন। বিভিন্ন গ্রামের পাঁচশত দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি পাঁচশত টাকা করে প্রদান করা হয়। উল্লেখ্য, করোনাকালে সরকারি বরাদ্দের চাল ও টাকা সুষ্ঠুভাবে বন্টন করেন চেয়ারম্যান নীনা ইয়াসমিন। নিজ জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে দরিদ্র ও সাধারণ মানুষের খুব কাছে থেকে সেবা প্রদান করছেন তিনি। দিঘলিয়া ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এই অদম্য নারী। নগদ অর্থ প্রদানকালে পরিষদের সচিবসহ মেম্বররা উপস্তিত ছিলেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















