সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় জাল কোর্ট ফি ও পুরাতন নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে শহরের জেলা জজ আদালতের রেকর্ড রুমের সামনে ভেন্ডার গলি থেকে ও রেজিষ্ট্রি অফিসপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পারকুখরালি পূর্বপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আইনজীবি সহকারী রুহুল কুদ্দুস (৫০), সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা বউ বাজার এলাকার সৈয়দ আলী গাজির ছেলে ষ্ট্যাম্প ভেন্ডার শওকত আলী (৫৮), সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিষ্ট্রি অফিসপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে ষ্ট্যাম্প ভেন্ডার এম এম রবিউল ইসলাম (৫৫) ও ছোট ভাই ষ্ট্যাম্প ভেন্ডার এম এম শাহাজান (৫১)। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সাতক্ষীরা জজ আদালতের রেকর্ড রুমের সামনে ভেন্ডার গলিতে ষ্ট্যাম্পভেন্ডার ও আইনজীবি সহকারীসহ কতিপয় জালজালিয়াতির চক্রের সদস্যরা জাল ষ্ট্যাম্প ও কোর্টফি ক্রয় বিক্রয় করিয়া তা সরকারী কাজে ও মামলা মোকদ্দমায় ব্যবহার করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে আইনজীবি সহকারী রুহুল কুদ্দুস ও ষ্ট্যাম্প ভেন্ডার শওকত আলীকে এক হাজার টাকার জাল কোর্ট ফিসহ হাতে নাতে আটক করা হয়। এছাড়া শহরের রেজিষ্ট্রি অফিসের সামনে ষ্ট্যাম্প ভেন্ডার রবিউল ইসলাম রবি ও তাই ছোট ভাই শাহাজানের তৃতীয় তলা বাড়ি থেকে বেশকিছু পুরাতন নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলায় দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















