মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী মাটিলা ও শ্যামকুড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের নাজিম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫), তার স্ত্রী রহিমা বেগম (৩০), কোতয়ালী থানার কোপাহিত নগর গ্রামের কালিম শেখের স্ত্রী মুসলিমা খাতুন (২৮), বেনাপোল পোর্ট থানার গওড়া গ্রামের হানিফ ফকিরের স্ত্রী মাছুরা খাতুন (৫০), বাগেরহাটের রায়েন্দা থানার সোলেমান খায়ের স্ত্রী মুর্শিদা বেগম (৩০), তার মেয়ে মিম আক্তার (৭), একই থানার খুন্তাকাটা গ্রামের মাসুদ গাজীর স্ত্রী রহিমা বেগম (২৮), মোংলাপোর্ট থানার হোগলাবুনিয়া গ্রামের সুরত গাজীর স্ত্রী ছুফিয়া বেগম (২৭), তার মেয়ে চাদনী আক্তার (০৩), খুলানার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের পংকজ রায়ের ছেলে গৌতম কুমার রায় (২৯), কিশোরগঞ্জের কাটিয়া উপজেলার পূর্ব চরপাড়াতলা গ্রামের নান্নু মিয়ার ছেলে আল আমিন (৩০) ও তার স্ত্রী বিপাশা খাতুন (২৫) ও পঞ্চগড় সদর উপজেলার অনাথ আশ্রমের প্রান্ত রোজারিও (২৮)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিলা সীমান্ত থেকে ২ জন ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














