মিশন আলী,স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালীগঞ্জ পৌরসভা। বুধবার সকালে পৌর মেয়র আশাফুল আলম আশরাফ নিজে পায়ে হেটে মধুগঞ্জ বাজার থেকে শুরু করে কালীবাড়ী মোড় হয়ে মুরগীহাটা দিয়ে থানার সামনে দিয়ে নিমতলা বাস স্টান্ড পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। এসময় তার সাথে ছিলেন ১নং ওয়ার্ড কাউনসিলার রাশেদুলহক রিগান ও ২নং ওয়ার্ড কাউনসিলার রুবেল মিয়া সহ প্রমুখ। সকালে শহরের কাচা বাজার রোডের প্রবেশমুখ নতুন ব্রিজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের আগের রাতে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেন। সকালে শহরের মুরগি হাটা মোড়ের ওপর বাড়তি অবৈধ স্থাপনাগুলো শ্রমিক দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া শহরের আলোচিত হাটচাঁদনী মোড়ের রাস্তার ওপর নির্মাণ করা ফরিদ মিয়ার বিল্ডিং সামনে দিয়ে নলডাঙ্গা রোডে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় পৌরসভা। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বাজারের মধ্য আস্তে নিমতলা দিয়ে মুরগি হাটা হয়ে কালীবাড়ীর সামনে দিয়ে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, আবু বক্কর বিশ্বাস মাদ্রাসা,হাসপাতালে শিার্থী এবং সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু অবৈধ স্থাপনার জন্য সেখানে যানজট লেগেই থাকে। এছাড়া প্রতি শুক্র ও সোমবার হাটবারের দিন ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্কুল-কলেজের শিার্থীদের চলাচল করতে চরম ভোগান্তি পেতে হয়। বড় গাড়ি প্রবেশ করলে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মানুষ ভোগান্তির শিকার না হয় তার জন্য আমি রাস্তা বাড়িয়ে দুরভোগ কমানোর চেষ্টা করছি ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















