কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরনের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক আপত্তিকর পোস্টার ও লিপলেট বিলির প্রতিবাদে ফুঁসে উঠেছেন সদর উপজেলা আ’লীগের সভাপতিসহ ১৭ ইউনিয়নের নেতৃবৃন্দ। এর প্রতিবাদে গতকাল বুধবার ঝিনাইদহ প্রেসকাব সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা আওয়ামী লীগসহ ১৭ ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডভোকেট আব্দুর রশীদ। লিখিত বক্তব্যে তিনি বলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে নিয়ে ওই পোস্টারে যা লেখা হয়েছে সেটা ষড়যন্ত্র মুলক ও উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা তথ্য । এই ঘটনা গভীর ষড়যন্ত্রের একটি অংশ উল্লেখ করে তারা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরো বলা হয় শহিদুল ইসলাম হিরন একজন স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে পোষরটার লাগিয়ে অপপ্রচার করছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বিকাশ কুমার বিশ্বাস, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল, সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল হোসেন তোফা ও ফুরসুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














