মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৩২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ২৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌর সভার হলরুমে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটটি ঘোষনা করেন পৌর মেয়র আব্দুর রশিদ খান। পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও সচিব আব্দুল ওহাব,উপজেলা আওয়ামলীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারন সম্পাদক এমদাদুল হক বুলু,মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রুহুল আমিন মিন্টু,শ্যামাপদ হালদার, কাউন্সিলর আব্দুস সালাম,হাবিবুর রহমান,কাজি আতিয়ার রহমান,আব্দুল হাসেম পাঠান,বাবুল আক্তার,জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা,কর্মচারি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পৌর মেয়র বাজেট বাস্তবায়নে পৌর সভার সকল স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। বাজেট অধিবেশন পরিচালনা করেন ষষ্ঠি চরন রায় চৌধুরী ও হিসাব রক্ষক আতিয়ার রহমান।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















