কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা রিপোর্টারস ইউনিটের সম্মানিত সদস্য ও দৈনিক যুগান্তরের শৈলকূপা উপজেলা প্রতিনিধি শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের মদনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এসিসটেন্ট জেনারেল ম্যানেজার আবু বাশার জাহাঙ্গীর আর নেই। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন,ঝিনাইদহ জেলার প থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংস্থার জেলা সভাপতি শামিমুল ইসলাম শামিম। আবু বাশার জাহাঙ্গীর শৈলকুপার শিক পাড়ায় বসবাস করতেন। তিনি একজন সংস্কৃতি প্রিয় মানুষ ছিলেন, কবিতা, উপন্যাস ও নাটক রচনা করেছেন, অবসর গ্রহণের পর সাংবাদিকতা পেশায় জড়িত হয়েছিলেন । “নিশিথের নন্দিনী” ও “এক মুঠো রোদ্দুর “নামে তাঁর দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত কয়েকটি নাটক বাংলাদেশ বেতার খুলনা ও রাজশাহী কেন্দ্র থেকে বিগত দিনে প্রচারিত হয়েছে। প্রচারিত নাটকের মধ্যে “আসে যায় দিন”, “মন যখন টানে”,”গুনিন” “নব গঙ্গার মাঝি” উল্লেখ যোগ্য। তিনি দুই কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী রাজনৈতিক নেত্রী (জাতীয় পার্টি) ও সংগীত শিল্পী মনিকা আলম।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















