আনিছুর রহমান : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পারখাজুরা গ্রামের পাঁজাখোলা দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন কপোতা নদে পাটা দিয়ে পানি আটকে রেখে ভেষাল জালে মাছ ধরছে চার প্রভাবশালী ব্যক্তি। স্থানীয়রা জানায়, উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আনসার আলীর ছেলে আদম বেপারী আলাউদ্দিন, ইউসুফ গাজীর ছেলে আব্দুর রাজ্জাক, শরিতুল্লাহ সরদারের ছেলে আব্দুল জলিল, ইয়াসিন মোড়লের ছেলে মুক্তার আলীসহ চার জন মিলে প্রায় অর্ধলাখ টাকা ব্যয়ে উক্ত স্থানে পাটা দিয়ে পানি আটকিয়ে ভেষাল জাল পেতে মাছ ধরছে। ফলে নদ দিয়ে প্রবাহিত হতে পারছে না পানি। যার কারনে পানি অতিদ্রুত উপচে পড়ে েেতর ফসল নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে ঐ প্রভাবশালী চার ব্যক্তি কাউকে তোয়াক্কা না করে নদে যে ভেষাল জাল ব্যাবহার করছে তা সম্পুর্ন আইন বহিভূত। অথচ তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সেই ভেষাল জাল পেতে মাছ ধরছে। স্থানীয় অনেকেরিই অভিযোগ, নদের প্রবাহিত পানি আটকিয়ে রাখা ও ভেষাল জাল দিয়ে মাছ ধরার কারনে আশপাশের ফসলের চরম তি হবে। দ্রুত পানি ফসলী জমিতে উঠবে। ফলে পাটা অপসারন করা ও ভেষাল জালটি উঠিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে নদে যদি কেউ পাটা দিয়ে পানি আটকায় কিংবা ভেষাল জাল দিয়ে মাছ ধরে সেটি আমি দেখবো এবং অতিদ্রুত পাটা ও ভেষাল জাল উঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহন করবো।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















