মোংলা প্রতিনিধি : সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশের দায়ে ২ টি মাছ ধরার নৌকা আটক করেছে বন বিভাগ। বুধবার রাত সাড়ে দশটার দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর জোংডা অফিসের সীমানার খাল এলাকা থেকে নৌকা দুইটি আটক করা হয়। উদ্ধার কৃত দুইটি নৌকা থেকে ছয় ককসেট বরফ ও দুইটি মাছ ধরার জাহিঝাল উদ্ধার করা হয়েছে। পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, চগোপন খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমাদের ফোর্সসহ রাতে টহল করে দুইটি নৌকা আটক করি। তবে নৌকা দুটি আটকের সময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হয়, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে বনের গহিনে পালিয়ে যায়। রেঞ্জ কর্মকর্তার উপস্থিতে নৌকাগুলো ভেঙে ফেলা হয়েছে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন, বর্তমানে সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে দুই মাস। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে নৌকা দুইটি আটক করা হয়েছে। আটক কৃত দুইটিতে কোন জেলে পাওয়া যায়নি। বনবিভাগের টহলের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদসহ সকল সম্পদ সংরণে আমাদের এই টহল সব সময় অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














