যশোর ডেস্ক : খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আরও ২৭ জনের প্রাণহানি হয়েছে; এক হাজার ২০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৩৯ জন; শনাক্ত হয়েছিল এক হাজার ২৪৫ জনের দেহে। রাশেদা বলেন, করোনায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে খুলনা জেলায় ৯ জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩ জন করে, যশোরে ২ জন, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা ৫৮ হাজার ৭২১। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৫৪ জন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন এই তিন মাধ্যমে মোট ৩ হাজার ১৪৫ জনের নমুনা পরীা করা হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ১৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৬৪ শতাংশ। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় ২২৩ জন, বাগেরহাটে ৯২, সাতীরায় ৪৯, যশোরে ২৮০, নড়াইলে ৭৫, মাগুরায় ৪৬, ঝিনাইদহে ১৩২, কুষ্টিয়ায় ১৩৭, চুয়াডাঙ্গায় ৯৪ ও মেহেরপুরে ৭৩ জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, দুই-তিন দিন ধরে বিভাগে করোনা শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার অনেক কম থাকায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। তিনি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা হাজারের কাছাকাছি। বিভাগে করোনার জন্য এত বেশি রোগী একসঙ্গে এর আগে কখনও হাসপাতালে ছিল না।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














