স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া মধ্যপাড়া থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু মুর্শিদা মীম ওই এলাকার জাহিদ হোসেন মানিকের স্ত্রী। তবে, ঘটনার পর স্বামী মানিক গা ঢাকা দিয়েছেন। এদিকে এ বিষেয় দু’প পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। মানিকের পরিবারের দাবি , পারিবারিক কলহের জেরে মীম বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ দিকে, মীমের পরিবারের দাবি, মানিক ও মানিকের পরিবার মীমকে বিভিন্ন সময় অত্যাচার করতেন। মারপিট করার ঘটনা তাদেরকে জানাতেন মীম। মীম আত্মহত্যা করেনি মানিক ও তার পরিবারে মীমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি ইনচার্জ এসআই সুপ্রভাত মন্ডল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুই পই পরস্পর বিরোধি বক্তব্য দিচ্ছে। স্বামী মানিককে খুজে পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, হত্যা না আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। তবে, বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে বলে জানান তিনি।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














