যশোর ডেস্ক : কঠোর লকডাউনে রাস্তায় যাত্রী না থাকলেও রিকশা নিয়ে বেরিয়েছেন শফিউল্লাহ। সারা শরীর তার বৃষ্টিতে ভেজা। বললেন, “বৃষ্টি-বাদল কথা না, রিকশা না চালাইলে খামু কী?” শুক্রবার সকালে ঢাকার মালিবাগ মোড়ে শফিউল্লাহর মত এরকম আরো অনেক রিকশা চালককে দেখা গেল, যারা রাস্তায় বেরিয়েছেন পেটের দায়ে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে সারাদেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। অফিস-আদালত, গণপরিবহন, শপিংমলসহ সবকিছুই বন্ধ। তবে রিকশা চলার অনুমতি আছে। লকডাউনে এমনিতেই রাস্তা-ঘাট ফাঁকা। তার ওপর শুক্রবার ছুটির দিন, বৃষ্টিতে লোকজন ঘর থেকে বের হয়নি। ফুটপাতে মানুষের চলাচল নেই, কাঁচা বাজারেও নেই ভিড়। শফিউল্লাহ বলেন, “হেই ভোরে বেরইছি, যাত্রী পাই না। তিন বার বৃষ্টিতে ভিজছি। দুইটা ্যাপে ৬০ টাকা পাইছি। দুপুর পর্যন্ত এইটা কামাই। কন খামু কি? নিজের বউ-পোলা নিয়ে চলমু কেমনে?” করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা বলায় শফিউল্লাহ যেন খনিকটা বিস্মিত হলেন। “স্যার গো… করোনা হয় না, জ্বর হয় না, আমাগো ইস্টিল বডি। এই ভাইরাস এই গতরে বেশিণ বাঁচতে পারে না, মইরা যায়।” শফিউল্লাহর মত রিকশা চালক ইসমাইলেরও একই কথা, লকডাউনে যাত্রী পাওয়া ‘ভাগ্যের ব্যাপার’। “রিকশায় যাত্রী দেখলেই পুলিশ থামায়, জিজ্ঞেস করে কই থেকে, কেন। সেইজন্য অনেকে রিকশায় উঠতে চায় না।” ইসমাইল সকাল থেকে ৬ ঘণ্টায় বৃষ্টিতে ভিজে ১০০ টাকা রোজগার করার কথা জানালেন। মা-ভাই-স্ত্রীকে নিয়ে ৬ জনের সংসার কীভাবে চালাবেন তা নিয়েই তার দুশ্চিন্তা। কিছুণ পরপর গুনে দেখেন, কত টাকা হল, কী নিয়ে বাড়ি ফিরবেন। “স্যার বৃষ্টিতে টাকা ভিজে যায়। কিছুণ পর পর কত টাকা আছে গুনে দেখি। কামাই কম, চিন্তায় আছি।” কাকরাইল মোড়ে ভবঘুরে আবুল বৃষ্টির দিনে ঘুমিয়ে সময় পার করছেন। বৃহস্পতিবার রাতে পেটে কিছু জুটলেও শুক্রবার দুপুর পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। “সরকার লকডাউন দিছে কিন্তু আমাদের যাদের কিছুই নাই, তাদের কি হইব? ফুটপাতে বইসা থাকলে ভিা পাইতাম, সেইটা বন্ধ। মানুষই নাই, ভিা দিব কে? আমরা খামু কি? আপনি কন ভাই।” লকডাউনের দ্বিতীয় দিনে মালিবাগ, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগর ঘুরে দেখা গেছে, পুলিশের চেকপোস্ট আছে, ব্যারিকেড আছে, তবে যানবাহনে তল্লাশি হচ্ছে আগের দিনের তুলনায় কম। কোভিড-১৯ এ দেশে গত ৬ মাসে মারা গেছে ৬ হাজার ৯৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে এপ্রিল মাসে। দেশে শনাক্তের বিপরীতে এখন পর্যন্ত মৃতের হার ১ দশমিক ৫৯ শতাংশ। বৃহস্পতিবার রেকর্ড ১৪৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














