সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মানুষের হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বুধবার তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা পুলিশের আইসিটি শাখার একদল চৌকশ কর্মকর্তা জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত জুন মাসে মোট ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে রয়েছে, আই ফোন-২টি, স্যামসাং গ্যালাক্সি-৮টি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব-১টি, ভিভো-৫টি, অপপো-৪টি, এক্সমি-১টি, রেডমি-১টি, রিয়েলমি-৪টি, সিমপোনি-৪টি, ভিশন-১টি ও পোকো-১টি। এ কাজের নেতৃত্বে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অপরাধ) সজিব খান। দেশের বিভিন্ন জেলা থেকে এ সকল মোবাইল ফোন গুলো উদ্ধার করে আনা হয়েছে। উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন মালিকদের সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে এনে তাদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনসহ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















