মোংলা প্রতিনিধি : সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভারে প্রবেশ করে মাছ ধরার সময় জালসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার ও একটি মাছ ধরার নৌকা আটক করে বন বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবন পশুর নদী সংলগ্ন জোংডা অফিসের পাসের খাল এলাকা থেকে এ ট্রলার ও নৌকা জব্দ করা হয়। আটককৃত টলার ও নৌকা থেকে কয়েক ড্রাম বরফ ও একটি নিষিদ্ধ টোনা জাল উদ্ধার করা হয়েছে। পুর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ১ জুলাই থেকে সুন্দবনের নদী-খাল এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এ দুই মাস মাছের প্রজনন মৌশুম, তাই কোন প্রকারের সুন্দরবন থেকে মাছ ধরা পরিবহন করাও নিষিদ্ধ থাকবে। কিন্ত কিছু অসাধু ব্যাবসায়ীরা রয়েছে তারা জেলেদের বিভিন্ন প্রলোভন দিয়ে বিষ অথবা কারেন্ট জাল দিয়ে বন বিভাগের চোখঁ ফাকী দিয়ে বলে প্রবেশ করে মাছ শিকার করতে যায়। আর বনরক্ষীদের অভিযানে তা ধরাও পড়ে যায় এসকল জেলে নামধারী দুর্বৃত্তরা। ১ জুলাই রাতে একটি গোপন সংবাদের সুত্রধরে এবং রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনরক্ষীদের একদল ফোর্সসহ রাতে টহলে যাওয়া হয়। এসময় বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ও ট্ররার ফেলে রেখে ওই সকল জেলে দুর্বৃত্তরা বনের গহিনে পালিয়ে যায়। পরে খালে পাড় থেকে একটি টলার ও একটি নৌকা আটক করতে পারলেও এর সাথে সংশ্লিষ্ট কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। চাদঁপাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় এবং তার উপস্থিতে নৌকাগুলো ভেঙে ফেলা হয়। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন বর্তমানে সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে দুইমাস। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে টলার ও নৌকা আটক করা হয়েছে। আটক কৃত দুইটি জলযানে কোন লোক পাওয়া যায়নি। সুন্দরবন মৎস্য সম্পদসহ সুন্দরবনের সকল সম্পদ সংরণে আমাদের এই টহল সব সময় অব্যাহত থাকবে বরেও জানায় এ রেঞ্জ কর্মকর্তা।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














