সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা কলারোয়ায় করোনা আক্রান্ত এক ব্যক্তি মাথার ঋনের বোঝা নিয়ে পরিবারের সাথে মনোমালিন্যতায় গলায় রশি পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। শনিবার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারী ব্যক্তির নাম আজগর আলী (৫৬)। তিনি ইলিশপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আত্মহননকারী আজগর আলী গত ১৪ দিন আগে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এতে তার পরিবার ৭০ থেকে ৮০ হাজা টাকা ঋণ নিয়ে তার চিকিৎসাবাদ খরচ করেন। এ নিয়ে তার পরিবারের সাথে তার মনোমালিন্য হয়। সংসারের খরচের পাশাপাশি এতো ঋণ হওয়াতে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। এক পর্যায়ে শনিবার ভোরে সবার অজান্তে বাড়ির পাশের একটি আম গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থ পরিদর্শন করে কলারোয়া থানার এস আই রেজাউল ইসলাম আত্মহননকারীর লিখে যাওয়া সুইসাইড নোটের বরাত দিয়ে জানান, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসা নিতে প্রচুর টাকা ব্যয় হয় তার পরিবারের। এ ব্যয় সামলাতে না পেরে তিনি স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিয়েছেন। কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র তত্ত্বাবধানে শনিবার বিকালে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














