মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ কালিয়ায় মায়ের কোলে ঘুমিয়ে থাকা দেড় বছরের শিশু সুমাইয়া রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। উপজেলার পেড়লী গ্রামে ওই শিশু নিখোঁজের ঘটনা ঘটে। শনিবার পর্যন্ত গত ৬ দিন অতিবাহত হলেও নিখোঁজ শিশুটির সন্ধ্যান মেলেনি বলে পুলিশ জানিয়েছে। সুমাইয়া ওই গ্রামের সোহান জোয়ারদারের মেয়ে। ঘটনাটিতে শিশুটির মা চম্পা বেগম গত ২৯ জুন কালিয়া থানায় একটি জিডি করেছেন। কালিয়া থানা পুলিশ ও জিডির সুত্রে জানা যায়, ২৮ জুন সকাল ১১টার দিকে মা চম্পা বেগম সুমাইয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘুম থেকে জেগে সুমাইয়াকে না পেয়ে তিনি বাড়ির পাশের নদীসহ স্থানীয় পুকুর ও ডোবায় খোজাঁখুজি শুরু করেন। তবে গত ৬ দিনেও তার কোন সন্ধ্যান মেলেনি। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন,‘শিশু নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ধারনা করা হচ্ছে মা ঘুমিয়ে থাকার সুযোগে শিশুটি বাড়ির পাশের চিত্রা নদীতে গিয়ে ডুবে যেতে পারে।’
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















