মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপি কঠোর লকডাউনের চতুর্থ দিন আজ। গতকাল তৃতীয় দিনও কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী ও পুলিশ। বিধিনিষেধ বাস্তবায়নে আজও ভোর থেকেই মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্নস্থানে ব্যাপক তৎপর রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী। উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন দাঁড় করিয়ে এবং পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে আইনশৃঙ্খা বাহিনী। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা কড়া নজরদারিতে রাখা হয়েছে। এসব স্থানে টহল দিতে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এবং সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমনের সাথে পুলিশ ও সেনা বাহিনীকে। সরেজমিনে আরো দেখা যায়- উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ রযেছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিধিনিষেধ অমান্য করায় এবং মাস্ক না পরায় অনেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আর জনস্বার্থেই এ ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মানুষের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সে জন্য কাঁচা বাজার, নিত্যপ্রয়োজনীয় দোকানসহ জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোলা রাখার কথা বলা হয়েছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















