নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের রমজান আলী (৫৩) নামের এক ব্যক্তির ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২জুলাই) রাত ১০টার দিকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নারিকেলবাড়িয়া-শালতা গ্রামের মাঝে বেতনা পার্শ্ববর্তী লিটনের আমবাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে একজন ব্যক্তি মাঠে যাওয়ার পথে রমজান আলীকে অজ্ঞান অবস্থায় আম বাগানের মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজনের খবর দেয়। গ্রামের লোকজন এসে দেখে তার ডান পায়ে রগ কাটা ও সেখানে প্রচুর রক্ত পড়ে আছে। সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইজাজুর রহমান বলেন, টাকা পয়সা লেনদেন নিয়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১০টার দিকে তাকে মুঠোফোনের মাধ্যমে ডেকে বাড়ির পাশে আমবাগানে নিয়ে আসেন দুর্বৃত্তরা। সেখানে তাকে ধারালো অস্ত্রের মাধ্যমে ডান পায়ে আঘাত করে পায়ের রগ কাটা হয় এবং বুকে ও পিঠে বেদর মারপিট করা হয়েছে। বর্তমান আহত রমজান আলী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আহত রমজান আলী পুলিশকে জানায়, শার্শার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা (বর্তমান ভারতে গাংলী গ্রামে অবস্থান করছে) উকিল হোসেন ও তার সাথে আরো কয়েকজন তার উপর নির্যাতন করে ডান পায়ের রগ কেটে দেয়। এদিকে পাশ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কি ভাবে এ ঘটনা ঘটলো তাই নিয়ে এলাকা জুড়ো তোলপাড় শুরু হয়েছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














