শেখ ইমন হোসেন কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে বিবাহের এক সপ্তাহের মাথায় নববধুর হাতের মেহেদীর রং মোছার আগেই পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে নব-বিবাহিত স্ত্রী আঞ্জুয়ারা (১৮)। ঘটনাটি ঘটেছে ৪ জুলাই রবিবার সকাল ১০টায় বসন্তপুর গ্রামে স্বামী সাইদুলের বাড়ীতে। ঘটনার পরে পরিবারের লোকেরা গৃহবধুকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত গৃহবধু আঞ্জুয়ারা শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আনোয়ার সরদারের কন্যা। আঞ্জুয়ারা খাতুন বসন্তপুর গ্রামে নানা আব্দুল খালেকের বাড়ীতে থেকে পড়াশোনা করতো। সেখান থেকে তার বিবাহ হয়। বিষয়টি নিয়ে গৃববধুর পরিবার বলেন বিয়ের পর হতে নতুন জামাই এবং শ্বশুর বাড়ীর লোকজন যৌতুক চেয়ে আসছিলো। এদিকে স্বামী সাইদুল ইসলাম জানান তার স্ত্রী মানসিক ভাবে অসুস্থ্য থাকায় কাউকে না জানিয়ে রবিবার সকাল আনুমানিক ১০টার সময় ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে, মামলা নং-৩০। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন ঘটনা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














