পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বহু অপকর্মের হোতা নির্মল দাশের নেতৃত্বে অবৈধ জমি দখল করতে যেয়ে হামলা ও মারপিটের ঘটনায় প্রতিপক্ষের তিনজন গুরুতর জখমপ্রাপ্ত হয়ে পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বনাথ দাশ বাদী হয়ে নির্মল সহ ৬জন অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোপালপুর মৌজায় বিশ্বনাথ দাশ পৈত্রিক সূত্রে রেকর্ডীয় জমির মালিক হিসেবে ৬০-৭০ বছর ধরে পূর্ব পুরুষদের আমল হতে বসবাস করে আসছে। যা বর্তমান বিআরএস রেকর্ডে ডিপি ৩৯৭ নং খতিয়ানে ১২ নং দাগে প্লট আকারে রেকর্ড হয়। উক্ত সম্পত্তি একই এলাকার মৃত অনিল দাশের পুত্র দীপক দাশরা অবৈধ দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। শনিবার সন্ধ্যায় এলাকার মৃত রঞ্জন দাশের পুত্র বহু অপকর্মের হোতা নির্মল দাশের নেতৃত্বে লাঠিশোটা, দেশী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বনাথ দাশের জমি দখল করতে যায়। তারা বাঁধা দিলে নির্মলের নেতৃত্বে দীপক গংরা বিশ্বনাথদের উপর হামলা করে ব্যাপক মারপিট করে। এতে বিশ্বনাথের পরিবারের পূজা দাশ (২২), অরুনা দাশ (৪০), বিজয় দাশ (২৬) রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। তাদেরকে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় মৃত মাদার দাশের পুত্র বিশ্বনাথ দাশ বাদী হয়ে পাইকগাছা থানায় নির্মল দাশ, দীপক দাশ, দীপক পুত্র বিপ্লব দাশ, বিমল দাশ, বিধান দাশ ও সাধন দাশসহ অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করে। পাইকগাছা থানার মামলা নং- ০২, জি.আর-১৭২, তারিখ- ০৩/০৭/২০২১ইং। উক্ত মামলা থেকে রেহাই পেতে দীপক বাদী হয়ে বিশ্বনাথ সহ ৫জনের নামে পাল্টা মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














