পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ মুমূর্ষ রোগী প্রয়োজনে হাত বাড়ালেই পাবে অক্সিজেন সেবা’- এই স্লোগান নিয়ে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলায় চালু হয়েছে ‘এমপি আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক’। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র অর্থায়নে শনিবার (০৩ জুলাই) থেকে এ জরুরি সেবা চালু হয়। সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে পাঠানো ১৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। এই ব্যাংক থেকে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার মুমূর্ষ রোগীরা অক্সিজেন সাপোর্ট পাবেন। অক্সিজেনের পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। এই মুহুর্তে ৫০ হাজার মাস্ক বিতরণ শুরু হয়েছে। প্রয়োজনের তাগিদে আরও অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংগ্রহের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সার্বিক তত্বাবধানে পরিচালিত অক্সিজেন ব্যাংকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ জন্য হটলাইন নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন দিলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষ রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















