শহিদুল ইসলাম,বাগআঁচড়া প্রতিনিধি : দুনিয়ায় আল্লাহর মনোনীত কিছু ঘর আছে, যেখানে বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত হয়; আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সেখানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। সেটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। এমন একটি শ্রেষ্ঠ স্থান মসজিদ শার্শার বাগআঁচড়া মহিষাকুড়া পশ্চিম পাড়ায় নির্মান কাজ শুরু হয়েছে। মসজিদ কমিটির সভাপতি লিয়াকত আলী মোল্লা জানান, দীর্ঘ এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামাজ পড়তে যেতে হতো বাগআঁচড়া মহিষাকুড়া পশ্চিমপাড়া গ্রামের ৩/৪শ ধর্মপ্রান মানুষের। গ্রামের ধর্মপ্রান মানুষের এমন ভোগান্তির কথা চিন্তা করে ঐ গ্রামের মৃত হাজ্বী মোনাজাত মোল্লা সিদ্ধান্ত নেন নিজের জমি দান করবেন একটি মসজিদ নির্মানের জন্য।যে মসজিদে গ্রামের ধর্মপ্রান মানুষ নামাজ পড়বে দুপা হেটে।যাতে ঘুচবে দুরের মসজিদে নামাজ পড়ার ভোগান্তি।করলেনও তাই জমি দান।সর্বশেষ গ্রামবাসীর সহযোগিতায় মসজিদটি নির্মান কাজ শুরু হয়েছে।যার খরচ ব্যায়বহল ও বড় বাধা অর্থ জানান লিয়াকত আলী মোল্লা।এমন পরিস্হিতিতে সমাজ, দেশ ও বিদেশের সকল ধর্মপ্রান মুসলমান নরনারীর কাছে দান সদগার আহব্বান করেছেন মসজিদ কমিটি। গ্রামবাসি ইকরামুল জানান,আমাদের পশ্চিম পাড়া থেকে এক কিলোমিটার বালুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদে পায়ে হেটে যেতে সময় ৩০/৪০ মিনিট।অন্যদিকে মহিষাকুড়া জামে মসজিদে হেটে সময় লাগে ২০/৩০ মিনিটি।যেটা আমাদের ধর্মপ্রান মানুষের জন্য খুবই কষ্টকর। পশ্চিমপাড়ায় এই মসজিদটা পুর্ন নির্মান হলে আমরা এখানে সহজ ভাবে নামাজ আদায় করতে পারবো। তাই মসজিদ নির্মানের জন্য প্রধানমন্ত্রীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রান মানুষের কাছে দান সদগা হিসেবে নগদ অর্থের আহব্বান করেছেন এলাকাবাসি। মসজিদের দান হিসেবে টাকা পাঠানোর ঠিকানা: লিয়াকত আলী মোল্লা (সভাপতি) মহিষাকুড়া পশ্চিমপাড়া বাইতুননুর জামে মসজিদ বাগআঁচড়া, শার্শা, যশোর। বিকাশ নং: ০১৯৯৬৮৬৫৪৮৩
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














