কপিলমুনি প্রতিনিধি ঃ প্রলোভন দেখিয়ে বিয়ের পর অর্থ হাতিয়ে নিয়ে দীর্ঘদিন পালাতক থাকা ঠক আসাদকে যৌতুকের মামলায় গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। যৌতুক নিরোধ আইনের-০৩ ধারায় ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেফতার পূর্বক সংশ্লিষ্ট তানোর থানায় হস্থান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ। যার মামলা নং- সি আর ১১০/২১। মামলা ও পুলিশ সূত্রে জানায়ায়, খুলনা জেলা পাইকগাছা উপজেলার সরল গ্রামের আসাদুল ইসলাম আসাদ বেশ কিছুদিন রাজশাহী জেলায় থাকাকালীন তারোন উপজেলার এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে পরিণয়ে মিলিত হয়। এরপর বিভিন্ন কৌশল অবলম্বন করে সহজ সরল ঐ নারীকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে যোগাযোগ বিছিন্ন পূর্বক নিরুদ্দেশ হয় সে। বেশ কিছুদিন পর ভুক্তভোগী নারী ঠক আসাদের দ্বারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরিশেষে কোন উপায়ন্ত না পেয়ে সংশ্লিষ্ট তারোন থানায় যৌতুক নিরোধ আইনের-০৩ ধারায় একটি মামলা করেন ভুক্তভোগী ঐ নারী। যার মামলা নং-১১০/২১। সর্বশেষ ঘটনায় মামলার সূত্র ধরে তানোর থানার ওয়ারেন্ট ম্যাসেজের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশের (ওসি) এজাজ শফীর নির্দেশে এএসআই নাজমুল হোসেন বৃহস্পতিবার (১লা জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে সরল গ্রামে অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ী থেকে আসাদুল ইসলাম আসাদকে আটক করে পুলিশি হেফাজতে নেয়। আটক পরবর্তী তাকে রাজশাহী জেলার তানোর থানায় হস্থান্তর করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানা পুলিশ।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














