পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় করোনা সংক্রমনের চরম মুহুর্তে অক্সিজেন সংকট মেটাতে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি আক্তারুজ্জামান বাবু নিজ নামকরণে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করলেন। তিনি সোমবার সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভিড়িও কনফারেন্সেসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। এ সময় এমপি বাবু বলেন, নির্বাচনী এলাকায় করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্যে এ ব্যাংক থেকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের ঘোষনা দেন। তিনি কান্তিলগ্নে দানশীল ব্যক্তিদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। আয়োজকরা বলেন ১৬টি অক্সিজেন সিলিন্ডানের মাধ্যমে এ ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু’র সভাপতিত্বে এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি (অপারেশন) স্বপন রায়, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রেজায়েত আলী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরিফ, আ’লীগ নেতা স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগনেতা আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, গৌতম রায়, ইদ্রিস আলী, সিপিপি’র মামুন, ছাত্রলীগের বান্টি, দিপংকর, রনি, মিথুন সহ অনেকে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















