যশোর ডেস্ক : সোমবার ঢাকার বিভিন্ন ব্যাংকে ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনেই লেনদেনে হচ্ছে। তবে ভিড় খুব বেশি নেই। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনের মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে দেড়টা। তবে লেনদেন পরবর্তী আনুসঙ্গিক কাজ সারার জন্য ৩টা অবধি ব্যাংক খোলা রাখা যাবে। গত বুধবার যখন এই নির্দেশনা জারি হল, তার পরদিন বৃহস্পতিবার ছিল ৩০ জুন, ব্যাংক হলিডে। ফলে চার দিন বিরতির পর সোমবার আবার ব্যাংকে গিয়ে লেনদেন করার সুযোগ পেয়েছেন গ্রাহকরা। বেলা সকাল সাড়ে ১১টায় পূবালী ব্যাংকের নিউ ইস্কাটন শাখায় গিয়ে দেখা যায় বাইরে গ্রাহকরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্যবিধি মেনে একজন একজন করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ব্যাংকগুলো সিমিত লোকবল নিয়ে কার্যক্রম চালাচ্ছে জানিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহসিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতি ১০ জন কর্মীর মধ্যে তিনজন অফিস করছেন। বেলা পৌনে ১২টার ইসলামী ব্যাংকের নিউ ইস্কাটন শাখায় গিয়ে দেখা যায়, সেখানেও ব্যাংকের বাইরে গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে। একসঙ্গে তিন জন করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ব্যাংকগুলো এক একদিন এক একটি শাখা খোলা রাখার পরিকল্পনা করেছে জানিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক দিন এক এলাকার একটি শাখা খোলা রাখা হচ্ছে। আমাদের বেশির ভাগ কর্মকর্তা বাসা থেকে অফিস করছেন। আর হেড অফিসের প্রয়জনীয় শাখা ছাড়া বাকি শাখা বন্ধ রাখা হয়েছে।” আগের চার দিন ব্যাংক বন্ধ থাকায় সোমবার গ্রাহকদের বেশিরভাগই টাকা তুলতে আসছেন বলে জানান তিনি।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














