শ্যামনগর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের তিকর প্রভাবের কারণে দণি-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। সুপার সাইকোন আম্ফানের আঘাত ও ইয়াসের প্রভাবে সংকট আরো বাড়িয়ে দিয়েছে। ঘূর্ণিঝড়ের পর জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। বরং টেকসই বেড়িবাঁধের অভাবে জনগণ দূর্ভোগ পোহাচ্ছে। সম্প্রতি বর্ষা মৌসুমে দণি-পশ্চিম উপকূলের বেড়িবাঁধ সংস্কারের কিছু কাজ শুরু হয়েছে। এসব কাজের অগ্রগতি নিয়ে জনমনে ােপ রয়েছে। উপকূলের বেড়িবাঁধ রার গাছ ও বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধের সর্বনাশ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিযুক্ত ঠিকাদার। বেড়িবাঁধের কাজ স্থানীয় শ্রমিকদের দিয়ে করার কথা থাকলেও তা করা হচ্ছে এস্কেভেটর মেশিন দিয়ে। বাঁধের পাশে গড়ে ওঠা সকল ধরনের হাজার হাজার গাছ কেটে দেওয়া হচ্ছে। গতকাল কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর পূর্ব হড্ডা গ্রামে বেড়িবাঁধ সংস্কারে এমন চিত্র উঠে এসেছে। এস্কেভেটর মেশিন দিয়ে বেড়িবাধের পাশ দিয়ে থাকা সকল গাছ কেটে মাটি কাটছে। এই গ্রামের সত্যজীত মিস্ত্রী বলেন,”এস্কেভেটর মেশিন দিয়ে বেড়িবাধের পাশ দিয়ে থাকা গাছগুলো ভেঙে গাছের উপর মাটি ফেলা হচ্ছে। এভাবে হাজার হাজার গাছ নির্বিচারে কাটলে বেড়িবাঁধ দেওয়ার দরকার নেই। বাঁধের গোড়া থেকে মাটি কেটে বেড়িবাঁধে দেওয়া হচ্ছে। এভাবে বেড়িবাঁধের সর্বনাশ করা হচ্ছে।” পূর্ব হড্ডা গ্রামের সকল স্তরের জনগণ বেড়িবাঁধের পাশের গাছ কাটা বন্ধের জন্য যথাযথ কর্তৃপরে হস্তপে কামনা করেছেন। তারা সরকারের নিকট টেকসই বেড়িবাঁধের দাবী করেছেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














