স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃতদের মধ্যে আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন মৃত্যুবরণ করেন। এছাড়াও এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৬ জনের। ৮২০ জনের নমুনা পরীক্ষা করে সনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। মৃত্যু ৬জনের মধ্যে ঝিনাইদহ ও নড়াইলে একজন করে এছাড়া যশোরের মনিরামপুর উপজেলায় ২জন, ঝিকরগাছায় একজন ও শার্শা উপজেলায় একজন রয়েছে। এর আগে রোববার আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গিয়েছিল ১৭ জন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাপসাতালে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের চাপ অব্যাহত রয়েছে। ১৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২১২ জন। সোমবার যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৮২০ জনের নমুনা পরীায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪৪৫ জনের নমুনা পরীা করে ১৮৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজে ৩ জনের নমুনা পরীক্ষা করে ২জন, জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ১০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ৩৫ ভাগ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৭৫। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫১৮ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। সিভিল সার্জন অফিসের এ কর্মকর্তা আরও জানান, আজকের মৃত্যুদের মধ্যে যশোর সদর উপজেলায় ্েকউ নেই। আমরা এখন দেখতে পাচ্ছি শহরের তুলনায় গ্রামে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। যশোর হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত রেডজোনে এখন ভর্তি আছেন ১২৬ জন। এখানে শয্যা সংখ্যা ১১৮। তবে করোনা রোগের উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ভর্তি রয়েছেন ৮৬ জন। এখানে শয্যা সংখ্যা মাত্র ২২। অর্থাৎ রেড ও ইয়েলো জোনে মোট ১৪০টি শয্যা থাকলেও রোগী ভর্তি রয়েছে ২১২ জন। হাসপাতালের রেডজোনে ৪০টি শয্যা বৃদ্ধির প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















