লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : করোনা সংক্রমন রোধে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় লোহাগড়ায় চলছে কঠোর লকডাউন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন প্রতিদিনই পরিচালনা করছে করোনার সচেতনতামূলক প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার(৫ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন লাহুড়িয়া বাজার, মানিকগঞ্জ বাজার, লোহাগড়া বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনার সচেতনতামূলক প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি লকডাউন আইন অমান্য করায় ৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন। এদিকে, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী উপজেলার কাশিপুর, নোয়াগ্রাম ও নলদী ইউনিয়নে লকডাউন আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি মামলা রুজু করেন এবং ১ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ক্যাপ্টেন রেজা, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, উপদেষ্টা সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু উপস্থিত ছিলেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার লকডাউন চলাকালে লোহাগড়ার সার্বিক আইন-শৃংখলা বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














