বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলায় জমির দখল ছাড়তে বলায় পিতা পুত্র মিলে ভাইকে হত্যার উদ্দেশ্যে জখম করেছে। সোমবার সকাল ৯ টায় উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানায় এ ঘটনা ঘটে। মৃত মতিয়ার রহমানের বড় ছেলে মিজানুর রহমান ও তার দুই পুত্র ইমরান ইমন মিলে তার ছোট দুই ভাই মোখলেসুর রহমান ও আব্দুল রাজ্জাক আকুলকে হত্যা উদ্দেশ্যে হামলা করেছে। আহত মোখলেসুর রহমান ও আব্দুল রাজ্জাককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহত মোখলেসুর রহমানের শ্বশুর আলতাফ হোসেন বলেন, আমার জামাইয়ের জমি দখল করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে রেখেছে। জমির দখল ছাড়তে বলায় আমার জামাইয়ের মাথায় ও পিঠে ধারালো ছুরি দিয়ে জখম করেছে। তিনি আরও বলেন, তাকে দুই ব্যাগ রক্ত দেয়া লেগেছে। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মোখলেচুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম মুন্নি বলেন, আমার স্বামীর নামে ঝিকরগাছা পারবাজারের পুরন্দপুর মৌজায় বাড়িসহ ৪ শতক জমি দখল করে রেখেছে। সে জায়গার দখল ছাড়তে বলায় আজ পারবাজার থেকে বোধখানায় আমাদের গ্রামের বাড়িতে এসে হামলা করে আমার স্বামীর বড় ভাই ও তার দুই ছেলে মিলে। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বলেন, আহতের পিঠে মারাত্মক জখম আছে, গভীর তের সৃষ্টি হয়েছে। এছাড়া মাথায়ও আঘাত লেগেছে। ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এস আই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিজান মাস্টার ও তার দুই ছেলে তাদের ভাইদের উপর হামলা করলে গুরুতর আহত অবস্থায় মোখলেসুর রহমান ও আব্দুর রাজ্জাককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এস আই সিরাজুল ইসলাম।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














