আক্তার হোসেন, মণিরামপুর \ যশোরের মনিরামপুরে ক্রমবর্ধমান করোনা রোগীদের সেবায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে স্বেচ্ছাসেবি সংস্থা তাকওয়া ফাউন্ডেশন। সোমবার দুপুরে সংস্থার সদস্যদের হাতে সাতটি অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী তুলে দেন জামেয়া ইমদাদিয়া মাদানিনগর মাদ্রাসার মুহতামিম আব্দুর রশীদ বিন ওয়াককাস। এর মধ্যদিয়ে যশোর অঞ্চলে অক্সিজেন সেবা শুরু হয়েছে তাকওয়ার। তাকওয়া ফাউন্ডেশনের যশোর জেলা সমন্বয়ক নাসিম খান, কেন্দ্রীয় সদস্য আশরাফ ইয়াসিন, কাজী সবুজ, হাসান আল মামুন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। গতবছর থেকে করোনায় মৃতদের দাফনকাফন করে আলোচনায় আসেন তাকওয়ার সদস্যরা। ইতিমধ্যে যশোর অঞ্চলে তারা ৩৬ জনের দাফন সম্পন্ন করেছেন। নাসিম খান বলেন, করোনা বা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টেভোগা কোন রোগীর স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করলে রোগীর বাড়ি বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে যাবে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














