শহিদুল ইসলাম,বাগআঁচড়া প্রতিনিধি : যশোরের শার্শায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইদিনের ব্যবধানে জমজ ভাইবোন মারা গেছেন। তারা দুইজনই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন বলে তাদের বড় ভাই বাগআঁচড়া ডা.আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানিয়েছেন। সোমবার মারা যান আশুরা খাতুন (৪৫) আর শনিবার মারা যান মফিজুর রহমান । জমজ ভাইবোন মফিজর রহমান ও আশুরা খাতুন শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ফরিদ মোড়লের সন্তান। মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, করোনা সংক্রমনে কিডনি ও হার্টের সমস্যার কারনে তার বাবাকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার (৩ জুলাই) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা ২ভাই ২ বোন। আশুরার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া হাইস্কুলের সহকারি শিক আব্দুল আজিজ বলেন, তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জুলাই) মারা যায়। এক ছেলে ও দুই মেয়ের জননী আশুরা। মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টের দোকান দেখাশুনা করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














