সাতীরা প্রতিনিধি ঃ সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩৩ জনের নমুনা পরীা শেষে ১১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৬ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে জেলায় এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৯ জন। এছাড়া বর্তমানে জেলায় ৯৯৯ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারী হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯৫৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৬ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১১৫ জন ভর্তি রয়েছেন। এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৭ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














