সাতক্ষীরা প্রতিনিধি : পুরাতন সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি হতে বঞ্চিত করার উদ্দেশ্যে ভাইকে মারপিট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত সাধন কুমার বিশ^াসের মেঝ পুত্র অমিত কুমার বিশ^াস। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পৈত্রিক সম্পত্তি হতে বঞ্চিত করার উদ্দেশ্যে আমার বড় ভাই উত্তম কুমার বিশ^াস এবং ছোট ভাই অনুপ কুমার বিশ^াস দীর্ঘদিন ধরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ উদ্দেশ্যে প্রায়ই তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এঘটনায় গত ১২ ফেব্রæয়ারি ২০২১ তারিখে আমি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নং- ৭৮০, তাং- ১৫/০২/২০২১। ডায়েরির ঘটনা অবগত হয়ে উল্লেখিত দুই ভাই আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গত ২১/০৬/২০২১ তারিখ দুপুরে দুই ভাই উত্তম কুমার বিশ^াস, অনুপ কুমার বিশ^াস এবং তাদের স্ত্রী কামনা দাস ও প্রতিমা বিশ^াস দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির উঠানে উৎপেতে বসে থাকে। আমি বাড়ি ফেরার সাথে সাথে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এসময় আমার স্ত্রী জ্যোৎ¯œা বিশ^াস তাদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এতে আমার স্ত্রীর বাম পা ভেঙে যায়। এছাড়া পরনের কাপড়-চোপড় খুলে তার শ্লীলতা হানি ঘটনায়। উক্ত ঘটনায় আমি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করি। পুলিশ এবিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে যাওয়ার পর উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে আমাকে এবং স্ত্রীকে প্রকাশ্যে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে ভিটেমাটি ছাড়া করার হুমকি-ধামকি প্রদর্শন করে। বর্তমানে তাদের ভয়ে আমি বাড়িতে থাকতেও ভয় পাচ্ছি। তারা যে কোন সময় আমাদের হত্যা করতে এমনকি নাটক সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পথে বসাতে পারে। এবিষয়ে উক্তভোগী অমিত তার ভাইয়ের কবল থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














