দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামের ১১ বছরের খুদে বিজ্ঞানী তানভীর লঞ্চ তৈরি করে এলাকায় হৈ চৈ ফেলে দিয়েছে। মহামারি করোনা ভাইরাসে স্কুল বন্ধ থাকায় দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক মেধাবী শিার্থী বিশাল আকারের বহুতল লঞ্চ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে তানভীর রহমান। প্রতিদিনই লঞ্চটি দেখতে এলাকার মানুষকে ভিড় করতে দেখা যায়। তৈরি করা লঞ্চটির নাম দেওয়া হয়েছে ‘সাব্বির এন্ড তানভীর-০১’। বাবার সাথে নদীপথে যাতায়াত করে তানভীর। এরপর থেকেই লঞ্চ তৈরির আগ্রহ দেখায়। এক পর্যায়ে বাবার অনুপ্রেরণায় ও সহযোগিতায় নিজের মেধা খাটিয়ে ককসিট, মোটর, লাইটিং ও ব্যাটারি দিয়ে নিজের হাতে লঞ্চটি তৈরি করে। মাত্র ১১ বছর বয়সে ‘সাব্বির এন্ড তানভীর-০১’ তৈরি করা শিশুর পুরো নাম তানভীর রহমান। দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিক্ষার্থীর প্রখর মেধা ও পারদর্শিতা নজর কেড়েছে এলাকাবাসীর। লঞ্চ তৈরির উপাদান সম্পর্কে জানতে চাইলে তানভীর জানায়, লঞ্চটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ককসিট, ব্যাটারি চালিত মোটর, ম্যাজিক লাইট এবং গাম। আর এতে ব্যায় হয়েছে ৩ হাজার টাকা। ব্যাটারি চালিত লঞ্চটি শিশুর নিজবাড়ির পুকুরে চলমান। লঞ্চটিতে ব্যবহার করা বিভিন্ন আলোকসজ্জা ও মিউজিক বাতির ঝলকানি মিটমিট করছে। নিখুত হাতে তৈরি করা লঞ্চটির ভেতরে রয়েছে মাস্টার ও যাত্রীদের কেবিন। যার সৌন্দর্য সবার নজর কেড়েছে। লঞ্চটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই লোকজন আসতে দেখা যায়। তানভীর রহমান জানায়, কোনো কিছু দেখে সহজেই আয়ত্ত করতে পারে সে। ভালো লাগে নতুন কিছু করতে। লঞ্চ তৈরি করা তার শখের মধ্যে একটি। তার এ লঞ্চ তৈরিতে একমাস সময় ও তিন হাজার টাকা ব্যায় হয়েছে। পানিতে প্রায় দেড় ঘন্টা সামনে পিছনে চলাচল করে। সে এর আগে একটি মাটি কাটার ভেকু তৈরি করেছে। তানভীর রহমান আরও জানান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। শিশুটির বাবা হাবিবুর রহমান মুন্সি বলেন, ‘দুই ছেলের মধ্যে তানভীর ছোট। সে আমার সাথে ঢাকাগামী লঞ্চ থেকে দোকানের মালামাল আনতে গিয়েছিল। লঞ্চ দেখে বিভিন্ন কৌতূহলী প্রশ্ন করে। আমি সাধ্যমত উত্তর দিয়েছি। কয়েকদিন পর থেকেই তাকে লঞ্চ তৈরিতে ব্যস্ত দেখা যায়। আমিও তার আগ্রহে সাড়া দেই। তানভীর যেন ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য ভলো কিছু করতে পারে। তাই আমি সবার দোয়া চাই।’ উপজেলার পুজা খোলা গ্রামের উল্কা রানী ও জামাল হোসেন জানান, তানভীরের তৈরির লঞ্চটি দেখে মনে হচ্ছে হুবাহুব একটি লঞ্চ। আর কেউ যেনও বাড়ির পুকুরের পানিতে ভাসিয়ে দিয়েছেন। লঞ্চটি পানিতে প্রায় দেড় ঘন্টা চলে। দশমিনা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহামুদ লিটন বলেন, ‘আমার ওয়ার্ডে একটি শিশু লঞ্চ তৈরি করেছে শুনে মানুষ দেখতে আসে। তারা প্রশংসা করে। তাই আমিও দেখতে এসেছি। শিশুটির প্রতিভা দেখে এলাকার সবাই মুগ্ধ হয়েছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














