মোংলায় গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ি আটক

0
381

মোংলা প্রতিনিধি : মোংলায় গাজাঁসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠাখালি ইউনিয়নের ঘোপেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের সুত্রধরে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো রামপাল পেড়ীকালী গ্রামের আবুল কালাম ইজারাদারের ছেলে রাজু ইজারাদার (৩৮) ও সোনাইলতলা ইউনিয়নের মকবুল ফকিরের ছেলে রবিউল ইসলাম ফকির (২৫)। এদের বিরুদ্ধে মোংলা থানায় মামলার দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here