সাতক্ষীরায় বিধিনিষেধ না মানায় ৭৪ টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা

0
407

সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও চলছে ঢিলেঢালাভাবে। লকডাউন উপেক্ষা করে শহরের হাট বাজার গুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সড়ক গুলোতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারন মানুষের মাঝে অনীহা দেখা গেছে। মানুষ যেন আইশৃখংলা বাহিনীর সাথে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই কোন মাস্ক। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি ছোট ছোট যান চলাচল করেেত দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। তবে, শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন মহল। আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। সাতীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৪ টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, গত ০৩ জুন থেকে এপর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ১৩ লক্ষ ৮০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here