সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ফেসবুক আইডিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করার প্রতিবাদে ও তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। স্থানীয় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা আক্তারুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কাজল, ইউনিয়ন কৃষকলীগ সদস্য সচিব হারুন উর রশীদ প্রমুখ। বক্তারা বলেন, গত ৫ জুলাই প্লাবিত প্রতাপনগরের বানভাসি অসহায় মানুষের খোঁজ খবর নিতে আসেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ। তারা এ সময় বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে মত বিনিময় করেন। এটাকে পুঁজি করে ইউনিয়ন আ’লীগ সভাপতি চেয়ারম্যান শেখ জাকির তাঁর নিয়ন্ত্রিত প্রতাপনগর ইউনিয়ন আ’লীগ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্য লিখে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের ভাবমূর্তি ুন্ন করার অপচেষ্টা চালান। বক্তারা এ সময় চেয়ারম্যান জাকিরের নানা অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন এবং এ ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে তারা তাকে ইনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের জোর দাবী জানান।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














