চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ও সিংহঝুলি ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ ৭শ ভ্যানসহ ছোট ছোট যানবাহন চালক ও ক্ষুদ্র দোকানিকে সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ২শ ভ্যান, ইজিবাইক ও ভটভটি চালকদের জনপ্রতি ৫শ টাকা করে সরকারি অর্থ সহায়তা দেয়া হয়। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদলের সভাপতিত্বে ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকতা এসএম শাহ্জাহান সিরাজ, ইউপি সদস্য আব্দুস সামাদ, খন্দকার আসাদুল হক বাবুল, জামাল হোসেন, আতিয়ার রহমান, ফজের আলী, শহিদুল ইসলাম, শাওকাতুল ইসলাম রিপন, আব্দুর রশিদ মোমিনুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। একই দিন বেলা ১১টা থেকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ৫শ ভ্যান, ইজিবাইক, ভটভটি চালক, সেলুন দোকানি, চা দোকানি ও ক্ষুদ্র বিভিন্ন দোকানিদের মধ্যে সরকারি সহায়তার ৫শ টাকা করে বিতরন করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, ইউপি সচিব ফরহাদ হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান, আমিনুর রহমান, কামাল হোসেন, আতিয়ার রহমান, তারিক হাসান বাবুল, শিপন ব্যাপারি, শামছুল হক, সাইফুল ইসলাম, নজিবর রহমান, শিল্পি খাতুন, রহিমা বেগম, মাছুরা বেগম, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















